শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৫৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

রাজশাহীর মোহনপুর ও দূর্গাপুরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত, আহত ৫ জন

logoরনি আহম্মেদবুধবার, ২৮ অক্টোবর ২০২০, বিকাল ৭:৩৮ সময় 0273
রাজশাহীর মোহনপুর ও দূর্গাপুরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত, আহত ৫ জন

রাজশাহীর মোহনপুর ও দূর্গাপুরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত, আহত ৫ জন

রনি আহম্মেদ
রাজশাহী প্রতিনিধীঃ রাজশাহীর মোহনপুর ও দূর্গাপুর দুই উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন।
বুধবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলা বিদিরপুর বাজারে এবং দুর্গাপুর উপজেলার উজালখলসী গ্রামের রাস্তায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের জেকের আলীর ছেলে আবদুস সালাম (৪০) ও মোহনপুর উপজেলার কাশিমালা গ্রামের ইদ্রিস আলীর ছেলে নাসির উদ্দিন (৩৮)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ২৮ অক্টোবর ২০ ইং বুুুধবার সকাল পৌনে ৮ টার সময়।নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা "চাঁদনী ট্রাভেলস" (রাজশাহী-ব ৫১১৫) একটি যাত্রীবাহী বাস বিদিরপুর বাজারে পৌঁছে প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এরপর পথচারী নাসির উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছেন হাটে আসা ব্যবসায়ী সহ অন্তত ৫ জন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হবে।
এদিকে প্রত্যাক্ষদর্শীরা জানান, দূর্গাপুর থেকে তাহেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুস সালাম। এ সময় উপজেলার উজালখলসী গ্রামের জাগিরপাড়া কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা পান বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আব্দুুস সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। (রামেক) হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
দূর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কনা জানান, এ দুর্ঘটনার ব্যাপারে পরিবারের কোন আপত্তি নেই। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

বিষয়- অপরাধ, ঘটনা-দুর্ঘটনা, প্রশাসন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর